শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় পুরুষ (৪২) ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুকুরের পানিতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে মঙ্গলবার (০৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমী বাজার এলাকা থেকে ফুলছড়ি থানা পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী জানান, স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ের মরদেহটি উদ্ধার করি।

লাশের ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। স্থানীয় বাসিন্দা ও ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ জানান, গত এক বছরেরও বেশি সময় আগে মানষিক ভারসাম্যহীন হিন্দু সম্প্রদায়ের অজ্ঞাত পরিচয়ের এই লোকটি কঞ্চিপাড়া এলাকায় আসে। সে স্পস্ট করে কথা বলতে পারতো না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো ও যেখানে সেখানে ঘুমাতো। মঙ্গলবার দুপুরে তার মরদেহ একটি পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়া
হয়।

জনপ্রিয়

চোরের স্বর্গরাজ্য! সুন্দরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ট্রান্সফর্মার চুরি, অতিষ্ঠ গ্রাহক

error: Content is protected !!

পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশের সময়: ০৭:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০