রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে বিস্ফোরণ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
  • ২৮৪ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ : নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় আবদুল আজিজ (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ মোট ৩৭ জনের মধ্যে ৩২ জনই মারা গেলেন।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে আবদুল আজিজের মৃত্যু হয়। তার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ ছিল। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ কথা জানান।

আবদুল আজিজের ভাতিজা রমজান হোসেন জানান, মৃতের বাড়ি শরীয়তপুর নড়িয়ার বদেরশ্বর বাজার এলাকায়। বাবার নাম মনু মিয়া। থাকতেন নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায়। দুই সন্তানের জনক তিনি। মসজিদটির পাশেই তার লন্ড্রি দোকান রয়েছে। তিনি আরও জানান, ঘটনার আগ মুহূর্তে দোকান থেকে নামাজ পড়তে মসজিদে যান চাচা আবদুল আজিজ। এরপরই দুর্ঘটনার শিকার হন। গত গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, তিতাস, ডিপিডিসি ও সিটি করপোরেশন থেকে পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জনপ্রিয়

হিলিতে সাংবাদিকদের আড়ালে ‘ভিটামিন এ প্লাস’ এডভোকেসি সভা, প্রচারহীনতায় ক্যাম্পেইন ভেস্তে যাওয়ার শঙ্কা!

error: Content is protected !!

মসজিদে বিস্ফোরণ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

প্রকাশের সময়: ০১:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০