শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বহুতল ভবনের ১৫ তলায় আগুন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
  • ২৯৬ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ : রাজধানীর বনানীতে ২৮ তলাবিশিষ্ট আহমেদ টাওয়ারের ১৫ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আজ রবিবার বেলা ১১:৩৪ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, আহমেদ টাওয়ারে বেলা ১১:৩৪ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা থেকে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

জনপ্রিয়

বিয়ের দাবিতে তরুণীর অনশন! থানায় সালিশের নামে ধামাচাপার চেষ্টা, ৩৬ ঘণ্টাতেও মেলেনি সমাধান!

error: Content is protected !!

রাজধানীর বহুতল ভবনের ১৫ তলায় আগুন

প্রকাশের সময়: ১২:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০