বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ কোটি ডলার ঋণের বিপরিতে বাংলাদেশকে ৩ শর্ত দিয়েছে বিশ্বব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৬৪৬ বার পড়া হয়েছে

গণ উত্তরণ ডেক্স: আর্থিকখাত সংস্কারে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়িয়েছে বিশ্বব্যাংক। এই উন্নয়ন সহযোগী এক বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে। তবে ঋণ পেতে বাংলাদেশকে পালন করতে হবে তিনটি শর্ত।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে বৈঠক করে।

এরমধ্যে, পলিসি বেইজড ঋণ হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ইনভেস্টমেন্ট লোন এবং গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেয়া হচ্ছে। ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা।

তবে ঋণ পেতে ৩টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। এরমধ্যে রয়েছে, বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ। টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্তও মানতে হবে বাংলাদেশকে।

জনপ্রিয়

সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে গুলি: অল্পের জন্য রক্ষা পেলেন ৪ গণমাধ্যমকর্মী, BJPC-এর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

error: Content is protected !!

১০০ কোটি ডলার ঋণের বিপরিতে বাংলাদেশকে ৩ শর্ত দিয়েছে বিশ্বব্যাংক

প্রকাশের সময়: ১১:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪