শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ প্রতীক্ষার পর পলাশবাড়ীর   অধিগ্রহণকৃত জমির অবকাঠামোর ক্ষতিপূরণের চেক বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:৪৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: দীর্ঘ প্রতিক্ষার পর গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী মৌজায় অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে অবকাঠামোর ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী মৌজার চেক বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ।

চেক বিতরণ কালে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ দুঃখ প্রকাশ করে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর হলেও আপনাদের হাতে চেক তুলে দিতে পেরে আমি আনন্দবোধ করছি। আপনারা সহযোগিতা করেন যাতে নুনিয়াগাড়ী মৌজার অধিগ্রহণকৃত জমি টাকার চেকসহ অন্যান্য ক্ষতিপূরণের চেক সুষ্ঠুভাবে দিতে পারি। আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান, সহকারি কমিশনার (রাজস্ব ও ভূমি অধিগ্রহণ শাখা) মোহাম্মদ আলাউদ্দিন, অধিগ্রহণ শাখার অফিস প্রধান আবুল কাশেম, সার্ভেয়ার কামরুজ্জামান, আল আমিন, রানা, গ্লোবাল টিভির বিভাগীয় প্রতিনিধি আতিক বাবু ছাড়াও অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের মালিকদের মধ্যে সাংবাদিক আবুল কালাম আজাদ ও মুশফিকুর রহমান মিল্টনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

গাইবান্ধায় গভীর রাতে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই, আশঙ্কাজনক অবস্থায় রংপুরে রেফার

error: Content is protected !!

দীর্ঘ প্রতীক্ষার পর পলাশবাড়ীর   অধিগ্রহণকৃত জমির অবকাঠামোর ক্ষতিপূরণের চেক বিতরণ

প্রকাশের সময়: ১২:৪৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪