শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট’-এ গ্রেফতার হলেন  চেয়ারম্যান জালাল

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন জালালকে গ্রেফতার করেছে পুলিশ।

গেল রাত আনুমানিক ১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও, সম্প্রতি ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় তথ্য যাচাই করে এ অভিযান চালানো হয়।

জালাল আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন এবং ফজলুপুর ইউনিয়নে দুইবার ইউপি সদস্য ও একবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার গ্রেফতারে এলাকাজুড়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

পুলিশ জানায়, তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

ক্যামেরার পেছনের মানুষটিই যখন স্তব্ধ করে দেওয়া ‘ব্রেকিং নিউজ’

error: Content is protected !!

অপারেশন ডেভিল হান্ট’-এ গ্রেফতার হলেন  চেয়ারম্যান জালাল

প্রকাশের সময়: ০৫:৫৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫