বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দূর্ঘটনায় নিহত ৩

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা সংলগ্ন দোকান ঘর নামক এলাকায় যাত্রীবাহী বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ ৩ জন মারা গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন।

০৬ জুন(শুক্রবার) বিকোল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলে সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত(১৮),ওয়াদুদ প্রানের ছেলে ইউনুছ(২০) ও অটো চালক নছুর উদ্দিনের ছেলে গনি মিয়া(৪০)। নিহরা সবাই পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে আসা যমুনা লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিলো, পথে বিপরিত দিক থেকে পলাশবাড়ীগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়। এসময় আহত হয় আরও একজন। তাদের উদ্ধার করে পাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্রু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে আহত একজন চিকিৎসাধীন রয়েছে।

জনপ্রিয়

ইউএনওর ‘লাঠি-সংস্কৃতি’তে স্তম্ভিত জেলাবাসী,প্রশাসনিক সেবা নাকি ক্ষমতার দাপট?

error: Content is protected !!

সড়ক দূর্ঘটনায় নিহত ৩

প্রকাশের সময়: ০৬:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫