মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: গাইবান্ধার  গোবিন্দগঞ্জে যাত্রীবাহী নাবিল ক্ল্যাসিক বাস থেকে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

‎আজ দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালীয়া ঐক্যপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-রংপুর মহাসড়ক থেকে এ মাদক উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃত মাদক কারবারির নাম  মামুন রহমান (৩০)

তিনি দিনাজপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়নপুর এলাকার   মাহাবুব আলমের সন্তান।

‎অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার পরিদর্শক তরুন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এএসআই আবুল কাশেম, এএসআই শাপলা রানী সিংহ সহ ছয় সদস্যের একটি  টিম বুজরুক বোয়ালীয়া এলাকায় অবস্থান নেয়।

এ সময়  ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নাবিল ক্ল্যাসিক বাস (ঢাকা মেট্রো-ব-১২-২৪২৬) থামিয়ে তল্লাশি চালানো হয়।

‎তল্লাশিকালে বাসের বাম পাশের F-1 সিটে বসা যাত্রী মামুন রহমানের হাতে থাকা জলপাই রঙের ট্রাভেল ব্যাগ থেকে একটি সাদা প্লাস্টিকের ভেতরে রাখা ২ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

ডিজিটাল মেশিনে ওজন করার পর গাঁজার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৪০ হাজার টাকা।

‎এসময় বাসের সুপারভাইজার সাবেদুল ইসলাম, হেলপার সোহাগ হাওলাদার, যাত্রী ডাঃ পারভেজ এবং অভিযানে অংশ নেওয়া সিপাহি আকতারুজ্জামান উপস্থিত ছিলেন। ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

‎উদ্ধারকৃত গাঁজা থেকে ১০ গ্রাম নমুনা হিসেবে আলাদা করা হয়েছে এবং বাকিগুলো সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।

‎পরিদর্শক তরুন কুমার রায় আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের দায়িত্বে থাকবে।

জনপ্রিয়

জুয়ার আসর থেকে যুবলীগ নেতা আনারুল আটক

error: Content is protected !!

২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

প্রকাশের সময়: ০৭:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫