রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী সংবাদের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও বাড়িতে হামলার চেষ্টা: থানায় জিডি

মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে গাইবান্ধায় দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি মো. মাহমুদুল হাবিব রিপনকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি এবং তাঁর বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে এক মাদক কারবারির বিরুদ্ধে। জামিনে মুক্ত মাদক মামলার আসামি মেহেদী হাসান পাপুলের এমন বেপরোয়া আচরণ ও হুমকির ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী সাংবাদিকের পরিবার। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮৭৩, তারিখ: ১৪/০৮/২০২৬) দায়ের করেছেন ওই সাংবাদিক।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার হন তালিকাভুক্ত মাদক কারবারি মেহেদী হাসান পাপুল। এ সংক্রান্ত সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেন সাংবাদিক রিপন। সম্প্রতি কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে ওই সংবাদের জেরে সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন পাপুল।

​গত ১৪ আগস্ট সকালে গাইবান্ধা সদর উপজেলার বড়ঘাট এলাকায় সাংবাদিক রিপনকে একা পেয়ে পথরোধ করেন পাপুল। এ সময় তিনি সাংবাদিককে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারমুখী আচরণ করে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এলে রক্ষা পান সাংবাদিক রিপন।

​দিনের বেলার হুমকি দিয়েই ক্ষান্ত হননি ওই মাদক কারবারি। একই দিন রাত আনুমানিক ৮টার দিকে পাপুল তাঁর একদল সহযোগী ও বখাটেদের নিয়ে সাংবাদিক রিপনের বাড়িতে চড়াও হন। সেখানে গিয়ে তাঁরা বাড়ির দরজা-জানালা ভাঙচুরের চেষ্টা চালায় এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়।

​মাদক কারবারির এমন অব্যাহত হুমকি ও বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলার চেষ্টার ঘটনায় গাইবান্ধায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিক সমাজ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে চিহ্নিত মাদক কারবারি পাপুলসহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জনপ্রিয়

error: Content is protected !!

মাদকবিরোধী সংবাদের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও বাড়িতে হামলার চেষ্টা: থানায় জিডি

প্রকাশের সময়: ০২:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬