বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঘরে ফ্রি গাঁজা-ইয়াবা দেয়া হবে, যুব দল নেতার আজব নির্বাচনী পোস্টারে তোলপাড় নোয়াখালী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

‘আমি চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দেব’—অভিনব ও বিতর্কিত এমন নির্বাচনী প্রতিশ্রুতি সংবলিত পোস্টারে ছেয়ে গেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রাম। দেয়ালে দেয়ালে সাঁটানো এসব পোস্টারে ছবি ও নাম ব্যবহার করা হয়েছে স্থানীয় ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান খোকনের (৩৫)। বিষয়টি ঘিরে এলাকা ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​পোস্টারে নিজেকে ‘গাঁজার ডিলার’ ও ‘চেয়ারম্যান পদপ্রার্থী’ হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি লেখা রয়েছে, বেকারদের জন্য গাঁজা ভাতা’, ‘মাদকসেবীদের বিশেষ কার্ড’, ‘স্কুল-কলেজে ফ্রি সাপ্লাই’, ‘থানা-পুলিশ আমার ভাই’ এবং ‘উন্নয়ন হবে, আগে চাঁদা হবে’।

​ভুক্তভোগী খোকন সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের দুইবারের সাবেক সভাপতি এবং বর্তমানে একই পদের প্রার্থী। তবে পোস্টারের সব দাবি অস্বীকার করে তিনি এটিকে রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার জের হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীই নই। কয়েক দিন আগে আমার স্কুলপড়ুয়া ছেলেকে ইউনিয়ন জামায়াতের আমিরের ছেলে চড় মারে। এর প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে তারা এমন কুরুচিপূর্ণ পোস্টার সাঁটিয়ে আমাকে হেয় করছে। দল ক্ষমতায় এলেও আমি কাঠ কেটে সংসার চালাই, মাদকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”

​অভিযোগ অস্বীকার করে সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবুল হাসেম পাল্টা দাবি করেন, “স্কুলে ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় খোকনের ছেলেকে শাসন করা হয়েছিল। তবে পোস্টার কাণ্ডের সঙ্গে আমার বা দলের কোনো সম্পৃক্ততা নেই। খোকনের দলের ভেতরের অভ্যন্তরীণ মাদক ও কোন্দলের বিরোধ থেকেই এমনটা ঘটতে পারে।”

​কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, বিষয়টি পুলিশ মৌখিকভাবে জেনেছে। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

ফুলছড়িতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

error: Content is protected !!

ঘরে ঘরে ফ্রি গাঁজা-ইয়াবা দেয়া হবে, যুব দল নেতার আজব নির্বাচনী পোস্টারে তোলপাড় নোয়াখালী

প্রকাশের সময়: ০৪:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬