বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬ টি পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার চেক বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসনে আর্থিক সহায়তার অংশ হিসেবে মঞ্জুরীকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

​আজ সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ১৬ জনের পরিবারের অনুকূলে সর্বমোট ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের সদস্যদের হাতে মঞ্জুরীকৃত সহায়তার চেক তুলে দেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামান।

​চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা কোনো পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এ সহায়তা হয়তো স্বজন হারানোর বেদনা পুরোপুরি মোচন করতে পারবে না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও ভবিষ্যৎ পথচলায় সহায়ক ভূমিকা রাখবে। একই সাথে সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বিআরটিএ-এর সহকারী পরিচালক ফয়সাল হাসান, বিআরটিএ মোটরযান পরিদর্শক কামাল আহম্মেদসহ জেলা প্রশাসন ও বিআরটিএ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ২০২৩ সাল থাকে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আজকের এই ৭৬ লক্ষ টাকা সহ এ পর্যন্ত মোট ৪ কোটি ১ লক্ষ টাকা বিতরন করেছে এবং আগামিতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয়

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬ টি পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার চেক বিতরণ

error: Content is protected !!

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬ টি পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার চেক বিতরণ

প্রকাশের সময়: ১২:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬