বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার, ঢাকা থেকে উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহমুদুল এবং একই গ্রামের রশিদুল ইসলামের ছেলে আবু সাঈদ।

​পুলিশ জানায়, স্কুলছাত্রী অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছে—এমন অভিযোগ এনে থানায় একটি এজাহার দায়ের করা হয়। ওই এজাহারের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং প্রধান অভিযুক্ত মাহমুদুলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে অপর অভিযুক্ত আবু সাঈদকেও গ্রেফতার করা হয়।

​মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন জানান, থানায় মামলা দায়েরের পর দ্রুত তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে আইনের আওতায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

প্রেস ক্লাব থেকে বহিস্কৃত নেতার অপকর্ম ফাঁস করায় জিডির নামে হয়রানি: প্রেসক্লাবের সিদ্ধান্তকে চ্যলেঞ্জ

error: Content is protected !!

স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার, ঢাকা থেকে উদ্ধার

প্রকাশের সময়: ১০:১৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬