মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধা জেলা ছাত্রদলের বিক্ষোভ

​নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘট ও সম্ভাব্য অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে জেলা ও এর অধীনস্থ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

​দুপুরে শহরের বিএনপি কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে গাইবান্ধা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ছাত্রলীগের তথাকথিত ধর্মঘট ও নাশকতার চক্রান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন।

​মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “ছাত্রলীগের কোনো ধরনের অরাজকতা, নাশকতা ও সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের ছাত্রসমাজ ও জনগণ কোনোভাবেই বরদাশত করবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

পাশাপাশি, দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার এবং বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করার আহ্বান জানানো হয়।

​উক্ত বিক্ষোভ মিছিলে গাইবান্ধা জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বিএনপি কার্যালয় পোড়ানোর ১৪ নম্বর  ‘আসামী’ই স্বেচ্ছাসেবক দলের ‘নেতা’!

error: Content is protected !!

ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধা জেলা ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের সময়: ০৩:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬