বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:৪৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বৈরাগীহাট ও কামদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল ইসলাম এবং শাখাহার ইউনিয়ন স্থানীয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাদা মুরাদ সুমন।

​পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৈরাগীহাট ও কামদিয়া ইউনিয়নের পৃথক স্থান দুটিতে অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ নিজ এলাকা থেকে ওই দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়।

​গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম এ বিষয়ে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

প্রেস ক্লাব থেকে বহিস্কৃত নেতার অপকর্ম ফাঁস করায় জিডির নামে হয়রানি: প্রেসক্লাবের সিদ্ধান্তকে চ্যলেঞ্জ

error: Content is protected !!

গোবিন্দগঞ্জে দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময়: ১০:৪৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬