মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

ডেক্স নিউজ : দেশের কিছু কিছু এলাকার উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমুহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

জনপ্রিয়

গাইবান্ধায় জমি বিরোধে হত্যা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ২ আসামি গ্রেফতার

error: Content is protected !!

ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

প্রকাশের সময়: ০৩:৩৫:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০