বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল ফিতরের নামাজে সিজদারত অবস্হায় ইমামের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:পরিবারের সাথে ঈদ আনন্দ করা হলো না ঈমাম আইয়ুব আলীর। আনন্দের দিনে পরিবারের সবাইকে কাদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তার পরিবারে যেন আনন্দের পরিবর্তে এখন শুধুই শোকের মাতম। এমনই ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। ঈদুল ফিতরের নামাজে সিজদাবস্থায় মৃত্যু হয়েছে ঈমাম আইয়ুব আলীর (৭০)।

মৃত ঈমাম আইয়ুব আলী (৭০) শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের মৃত দেরাজ আলী মুন্সীর ছেলে এবং শেলাচাপরি গ্রামের বাসিন্দা ছিলেন।

জানা যায়, (২৫ মে) সোমবার সকালে শেলাচাপরি গ্রামের মসজিদে ঈদের নামাজে সিজদাবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে রুপবাটি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, তিনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ২ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। তার এই মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

ঈদুল ফিতরের নামাজে সিজদারত অবস্হায় ইমামের মৃত্যু

প্রকাশের সময়: ০৩:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০