রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মেয়র কামরানের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

ডেক্স নিউজ : সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ওবায়দুল কাদের শোক বার্তায় কামরানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করেন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে মৃত্যু হয় কামরানের। বিষয়টি নিশ্চিত করে তার ছেলে আরমান আহমেদ শিপলু জানান, রাত ৩ টার দিকে তিনি মারা গেছেন। সিলেট সিটি করপোরেশনের প্রতিষ্ঠাতা মেয়র কামরান সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন এক যুগেরও বেশি সময়।

জনপ্রিয়

হিলিতে সাংবাদিকদের আড়ালে ‘ভিটামিন এ প্লাস’ এডভোকেসি সভা, প্রচারহীনতায় ক্যাম্পেইন ভেস্তে যাওয়ার শঙ্কা!

error: Content is protected !!

সাবেক মেয়র কামরানের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

প্রকাশের সময়: ০২:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০