মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে পান্নার খনি ধসে নিহত ৫০ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • ২৫৯ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ : মিয়ানমারে খনি ধসে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় একটি পান্নার খনিতে এ ধসের ঘটনা ঘটে। খবর- বিবিসি’র। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কাচিন রাজ্যের হাকান্ত এলাকার ওই খনি ধসে পড়ার ঘটনায় হয়তো আরও অনেকেই মাটি চাপা পড়েছেন।

দমকল বাহিনী জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে ওই খনিটি ধসে পড়েছে। দমকল বাহিনীর সামাজিক মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

বিশ্বের বৃহত্তম পান্না খনি মিয়ানমারে অবস্থিত। দেশটিতে প্রতি বছরই বিভিন্ন খনি থেকে মূল্যবান এই রত্ন পাওয়া যায়। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকবার খনি ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারায়।

জনপ্রিয়

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

error: Content is protected !!

মিয়ানমারে পান্নার খনি ধসে নিহত ৫০ জন

প্রকাশের সময়: ০১:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০