বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধ্বংসের ‘নীল নেশা’ গিলছে লক্ষ্মীপুর: বিপন্ন শৈশব, দিশেহারা অভিভাবক

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাতাস এখন আর আগের মতো সতেজ নেই; সেখানে এখন মিশে আছে মরননেশা ইয়াবার উৎকট গন্ধ। এক সময়ের শান্ত এই জনপদ এখন পরিণত হয়েছে মাদকের ‘ট্রানজিট পয়েন্টে’। আর এই নীল বিষের প্রথম শিকার হচ্ছে স্কুলপড়ুয়া কিশোর ও তরুণরা।

স্থানীয়দের অভিযোগের আঙুল মাঠবাজার এবং চৌরাস্তা এলাকার দিকে। একসময় যেখানে আড্ডা আর হাসিগল্প চলত, এখন সেখানে চলে ইয়াবার গোপন লেনদেন। এলাকাটি এখন ইয়াবা বিক্রেতাদের নিরাপদ স্বর্গরাজ্য। অভিযোগ রয়েছে, একটি শক্তিশালী চক্র সুকৌশলে কিশোরদের হাতে তুলে দিচ্ছে এই মরণনেশা।

​পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় স্থানীয় এক অভিভাবকের আর্তনাদে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই বাবা বলেন,​”আগে ভাবতাম মাদকের কথা শুধু টিভিতেই দেখা যায়। এখন দেখি নিজের ছেলের পকেটেই ইয়াবা। মাঠবাজার থেকে আমার ঘরের দূরত্ব যতখানি, নেশার দূরত্ব তারচেয়েও কম।”

​সচেতন মহলের দাবি, এখনই লাগাম টেনে না ধরলে আগামী ১-২ বছরের মধ্যে লক্ষ্মীপুর একটি ‘মেধাশূন্য’ এবং ‘পঙ্গু’ এলাকায় পরিণত হবে। স্কুলব্যাগ থেকে বইয়ের বদলে যদি ইয়াবা বের হতে শুরু করে, তবে সেই দায় কার?

​এলাকাবাসীর মনে এখন একটাই প্রশ্ন—সবকিছু জেনেও প্রশাসন কি হাত গুটিয়ে বসে থাকবে? ইয়াবার এই নীল দংশন থেকে সন্তানদের বাঁচাতে গাইবান্ধা জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ।

জনপ্রিয়

ডিসি অফিসে দরপত্র জমায় পেশিশক্তির মহড়া: গাইবান্ধায় উত্তেজনা, সংঘাতের আশঙ্কা

error: Content is protected !!

ধ্বংসের ‘নীল নেশা’ গিলছে লক্ষ্মীপুর: বিপন্ন শৈশব, দিশেহারা অভিভাবক

প্রকাশের সময়: ১২:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬