বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় খেলতে গিয়ে বিদ্যুতের খোলা তারে জড়িয়ে সামিউল ইসলাম (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সামিউল ইসলাম একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, জুম্মার নামাজের পর খেলতে খেলতে বাড়ির পার্শ্ববর্তী গড়দিঘি এলাকায় যায় সামিউল। এসময় রাস্তার পাশে পড়ে থাকা বৈদ্যুতিক খোলা তারের সাথে শিশু সামিউল বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় রাস্তার পাশে ফেলে রাখা খোলা তার মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান চেয়ারম্যান।

জনপ্রিয়

চোরের স্বর্গরাজ্য! সুন্দরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ট্রান্সফর্মার চুরি, অতিষ্ঠ গ্রাহক

error: Content is protected !!

বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৯:৫৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০