রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী আকবর বিষপানে আত্মহত্যার চেষ্টা

জয়পুর হাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের সাঝিপাড়া মহল্লায় বসতঘর থেকে আয়েশা মালেকা (৪০) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাশের ঘরের দরজা ভেঙে তাঁর স্বামী আলী আকবরকে (৪৫) বিষপান করা অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, স্ত্রীকে গলা কেটে হত্যার পর আলী আকবর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, আলী আকবর ফেরি করে সবজি বিক্রি করেন। তাঁর স্ত্রী আয়েশা মালেকা গৃহিণী। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে ও মেয়ে দুই দিন আগে রাজশাহীতে খালার বাড়িতে বেড়াতে যান। বাড়িতে আলী আকবর ও তাঁর স্ত্রী আয়েশা মালেকা ছিলেন।

জনপ্রিয়

মাদকের টাকার জন্য  মাকে পুড়িয়ে হত্যার চেষ্টা

error: Content is protected !!

স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী আকবর বিষপানে আত্মহত্যার চেষ্টা

প্রকাশের সময়: ১২:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১