শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন ঘিরে সাংবাদিকদের পরিচয়পত্রেই অগোছালো ব্যবস্থাপনা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এ নির্বাচন ঘিরে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের সুবিধার্থে প্রেস কার্ড ইস্যু করেছে কর্তৃপক্ষ। তবে প্রেস কার্ডের বানান ও তথ্যগত অসংখ্য ভুলকে কেন্দ্র করে ইতোমধ্যেই সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

চিফ রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত প্রেস কার্ডে দেখা গেছে, নাম ও পদবিতে অদ্ভুত ভুলের ছড়াছড়ি। ডেইলি সান-এর স্টাফ করেসপন্ডেন্ট শেখ নাসির উদ্দিন-এর নাম লেখা হয়েছে “শেখ নাসির উদ্দির”। আবার তার পদবি Staff Correspondent এর বানানে লেখা হয়েছে Stff, যেখানে “a” অক্ষরটি অনুপস্থিত।

একইভাবে এখন টিভির স্টাফ রিপোর্টার মো. আজহারুজ্জামানের পদবিতে ঘটেছে আরও অবাক করা ভুল। সেখানে লেখা হয়েছে “স্যার রিপোর্টার”।

অপরদিকে, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর Apprentice Reporter মো. আজম ইসলামের প্রতিষ্ঠানের নাম লেখা হয়েছে “Sanghtha”, যেখানে আসল বানান Sangstha।

এছাড়া সময় আলো পত্রিকার রিপোর্টার জাহেদুল ইসলামের নামও বিকৃত হয়ে গেছে। সেখানে লেখা হয়েছে “জাহেদুই ইসলাম”।

এমনকি জি টিভির স্টাফ রিপোর্টার মাহি মুবাশশির হাসানের পদবিতে লেখা হয়েছে “রির্পোটার”, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছে।

সাংবাদিকরা অভিযোগ করেছেন, এমন অসাবধানতা ও অব্যবস্থাপনা একটি বড় আয়োজনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করছে। তারা বলছেন, ডাকসু নির্বাচন জাতীয়ভাবে আলোচিত একটি ইভেন্ট। অথচ সেখানে সাংবাদিকদের পরিচয়পত্রেই যদি এত গুরুতর ভুল থাকে, তবে সামগ্রিক আয়োজন কতটা সুষ্ঠু হবে তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।

এ ঘটনায় দ্রুত তদন্ত ও সংশোধন দাবি করেছেন ক্ষুব্ধ সাংবাদিকরা।

জনপ্রিয়

মধ্যরাতে আকস্মিক মিছিল করায় গোবিন্দগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা লাবিব গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

error: Content is protected !!

ডাকসু নির্বাচন ঘিরে সাংবাদিকদের পরিচয়পত্রেই অগোছালো ব্যবস্থাপনা

প্রকাশের সময়: ১২:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫