রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের গণশুনানি ঘিরে গাইবান্ধায় প্রতারক চক্রের থাবা: কথিত ‘সোর্স’ আটক

​গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিকে পুঁজি করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। দুদকের ‘সোর্স’ পরিচয় দিয়ে অডিটরকে ব্ল্যাকমেইল করার চেষ্টাকালে জাফরুল্লাহ নামে এক প্রতারককে হাতেনাতে আটক করেছে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস কর্তৃপক্ষ।

​জানা গেছে, সোমবার (১১ মে) গাইবান্ধায় দুদকের বহুল আলোচিত গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। এই সুযোগকে কাজে লাগিয়ে রবিবার সকালে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে হানা দেয় প্রতারক জাফরুল্লাহ। অফিস সহায়ক লিমা জানান, জাফরুল্লাহ নিজেকে দুদকের লোক পরিচয় দিয়ে অডিটর কৌশিকের মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং তাকে কৌশলে অফিসের বাইরে ডেকে নেন।

​​বাইরে নিয়ে যাওয়ার পর জাফরুল্লাহ জনৈক এক ব্যক্তিকে ‘দুদক কর্মকর্তা’ সাজিয়ে মোবাইলে কৌশিকের সঙ্গে কথা বলিয়ে দেন। ফোনে ওই কথিত কর্মকর্তা হুমকি দিয়ে বলেন, “আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, বাঁচতে চাইলে জাফরুল্লাহর সঙ্গে রফাদফা করুন।” বিষয়টি সন্দেহজনক মনে হলে অডিটর কৌশিক তাৎক্ষণিকভাবে সহকর্মীদের সহায়তায় জাফরুল্লাহকে আটক করে অফিসে নিয়ে আসেন।

​​আটকের পর জিজ্ঞাসাবাদে প্রতারক জাফরুল্লাহ একেকবার একেক ঠিকানা (রংপুর ও দিনাজপুর) দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে তার ভোটার আইডি কার্ড তল্লাশি করে দেখা যায়, তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বড় গাঁ গ্রামের বাসিন্দা।

​​জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার খন্দকার মাহাতাব আলী জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ এবং দুদককে জানানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

​এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক এ কে এম নুর আলম সিদ্দিক। তিনি আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের বলেন:গণশুনানিকে টার্গেট করে একটি অসাধু চক্র অনৈতিক সুবিধা নেওয়ার পায়তারা করছে। দুদকের কোনো সোর্স বা মধ্যস্থতাকারী নেই। এই চক্রের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।

পরে তাকে প্রতারনার মামলায় গাইবান্ধা সদর থানায় প্রেরন করা হয়।

জনপ্রিয়

সদর হাসপাতালে রোগীদের খাবারে থাবা: দুই বস্তা সেদ্ধ আলুসহ হাতেনাতে ধরা বাবুর্চি রুবেল!

error: Content is protected !!

দুদকের গণশুনানি ঘিরে গাইবান্ধায় প্রতারক চক্রের থাবা: কথিত ‘সোর্স’ আটক

প্রকাশের সময়: ০২:৪৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬