শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:৩০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

​বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে গাইবান্ধা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—পলাশপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (৩৩) এবং একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে  আরিফুল ওরফে গোলাপি আরিফ (৩২)।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশপাড়ায় অভিযান চালায়। এ সময় সুমন মিয়ার টিনশেড বসতবাড়ির শয়নকক্ষে মাদক সেবন ও বিক্রির প্রস্তুতি নেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

​পরবর্তীতে  দেহাতল্লাশি চালিয়ে সুমন মিয়ার কাছ থেকে ৫১ পিস কমলা রঙের ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন এবং আরিফুলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

​এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযান শেষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জনপ্রিয়

গাইবান্ধায় ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

error: Content is protected !!

গাইবান্ধায় ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময়: ০৪:৩০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬