বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জেলা ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৯:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে গাইবান্ধা জেলা ছাত্রদল। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।

​কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা শহর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তাক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে নাগরিকদের সুরক্ষিত রাখতে জনসচেতনতা এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের স্বার্থে ছাত্রদলের এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

​এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, গাইবান্ধা জেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সরকার শাহীন,গাইবান্ধা জেলা ছাত্রদলের সদস্য সচিব ​ওয়ালিদ শাকিল।

​এ ছাড়াও কর্মসূচিতে জেলা, সদর উপজেলা, শহর ও বিভিন্ন কলেজ শাখার নেতাকর্মীরা অংশ নিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মশা প্রজননস্থল ধ্বংস, আবর্জনা পরিষ্কার এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

​“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”— এই অঙ্গীকার ব্যক্ত করে নেতৃবৃন্দ জানান, জনকল্যাণমুখী এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

গাইবান্ধায় জেলা ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

error: Content is protected !!

গাইবান্ধায় জেলা ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

প্রকাশের সময়: ০৯:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬