শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা তছরুপের অভিযোগ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বোর্ডে প্রেরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা আইডিয়াল আলিম মাদ্রাসার সাধারণ তহবিল ও এফডিআর হিসাব থেকে নিয়মনীতি না মেনে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিউল ইসলাম ও গভর্নিং বডির সভাপতি মো. মিজানুর রহমানের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

​গত বুধবার (১১ নভেম্বর) জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

​এর আগে গত ১ অক্টোবর এ ঘটনায় জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ওই মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউল ইসলাম ও সভাপতি মিজানুর রহমানের যৌথ স্বাক্ষরে মাদ্রাসার সাধারণ তহবিল থেকে ৩০ হাজার টাকা এবং এফডিআর হিসাব থেকে ১ লাখ টাকা উত্তোলন করা হয়। মোট ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করা হলেও অর্থ উত্তোলনের ক্ষেত্রে কোনো বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

​এদিকে মাদ্রাসার অর্থ উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, সভাপতি মিজানুর রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে তহবিল থেকে উত্তোলিত অর্থ নির্বাচনী কাজে ব্যবহারের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, অর্থ উত্তোলনের অনিয়ম প্রকাশ্যে আসার পর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউল ইসলাম নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকছেন না। এতে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং তিনি প্রভাব খাটিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে অভিযোগকারীদের দাবি।

​এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ‘উত্তোলন করা টাকা পুনরায় ফান্ডে জমা রাখা হয়েছে।’ তবে কী কারণে এবং কোন প্রক্রিয়ায় ওই টাকা উত্তোলন করা হয়েছিল, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। অন্যদিকে, সভাপতি মো তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

​সার্বিক বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হয়েছে। তদন্তের পর অভিযুক্ত সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তোলন করা টাকা মাদ্রাসার তহবিলে পুনরায় জমা দিয়েছেন। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।’

জনপ্রিয়

৬৫ লাখ টাকা হাতিয়ে উধাও গাইবান্ধার ‘সেলিম-ববিতা’ দম্পতি!

error: Content is protected !!

মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা তছরুপের অভিযোগ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বোর্ডে প্রেরণ

প্রকাশের সময়: ০৭:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬