শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বিনের বাদশা সহ আটক ২

প্রতারণার দায়ে এক জ্বিনের বাদশা ও তার সহযোগী স্বর্ণ ব্যবসায়ীকে আজ ২৩ নভেম্বর  আটক করা হয়েছে।ডিবি পুলিশ জানায়, জ্বিনের বাদশা সেজে ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে প্রতারণা করে নগদ ৩ লাখ ৮৬ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণলংকার হাতিয়ে নেয়া হয়েছে। নারায়নগঞ্জের ফতুল্যা এলাকার মাহমুদুল হাসানের পক্ষ থেকে গত ৩০ অক্টোবর ফতুল্যা থানায় দায়েরকৃত এক মামলায় এ অভিযোগ আনা হয়।

ওই অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার থেকে বগুড়ায় ফেরার পথে  মদন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মামলার মুল আসামী তৌহিদ মিয়াকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এরপর তৌহিদের দেয়া তথ্যের ভিত্তিতে গোবিন্দগঞ্জ শহরের শিবা জুয়েলার্স থেকে শিবু মোহন্ত নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক এবং গলানো অবস্থায় ২০ ভরি সোনা উদ্ধার করা হয়।

মামলার মুল আসামী তৌহিদ মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথ পুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও বগুড়া আযিযুল হক কলেজের ছাত্র।

জনপ্রিয়

গুদাম থেকে দোকানে পৌঁছানোর আগেই হাতবদল: ফুলছড়ির চরে সারের ‘কালোবাজারি’ সিন্ডিকেট

error: Content is protected !!

জ্বিনের বাদশা সহ আটক ২

প্রকাশের সময়: ০৭:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯