শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

 দুই কোচের মুখোমুখি সংঘর্ষ, আহত- ১০

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
  • ২২৫ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের সাপ্টিবাড়িতে দুই কোচের মুখোমুখি সংঘর্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজারের মোড় অতিক্রম করার সময় ঢাকা হতে ছেড়ে আসা অপু তিশা পরিবহনের সাথে বুড়িমারী হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালক, সহকারী ও যাত্রীসহ মোট ১০জন গুরুতর আহত হয়।

আদিতমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আহতদপর মধ্যে দুই কোচের চালক ও একজন সহকারীসহ ৩জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ সময় মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়। সড়ক দুর্ঘটনা দেখতে আসা উৎসুক জনতার কারনে যানজোট নিরসনে পুলিশকে হিমসিম খেতে হয়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মানুষের ভিরের কারনে সড়কে একটু যানজোটের সৃষ্টি হয়েছিল কিন্তু পরে স্বাভাবিক হয়। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জনপ্রিয়

অবৈধ বালু ব্যবসায়ীর নগ্ন মিথ্যাচার! জরিমানা দিয়ে এসি ল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ

error: Content is protected !!

 দুই কোচের মুখোমুখি সংঘর্ষ, আহত- ১০

প্রকাশের সময়: ০৩:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১