বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রচলিত নিয়মের একদিন আগেই ঈদ পালন

বিশেষ প্রতিনিধি : সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে আজ গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হয়।

সকাল ৯টার সময় এলাকার একটি নির্মানাধীন বাড়ির ছাদে এই ঈদের নামাজ আদায় করেন এলাকার মুসুল্লীরা।এই নামাজের ইমামতি করে হাফেজ মো: ওমর ফারুক। পাশে নারীদের জন্যেও নামাজের ব্যবস্থা করা হয়। সেখানে ১০-১২ জন নারী ঈদের নামাজ আদায় করেন।
নামাজে আসা আবু মুসা মিয়া (১৯) ও সোলায়মান (৪৫) বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়তেই আজ সকালে এখানে এসেছি। সবাই মিলে ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। এভাবেই ১০ বছর ধরে ঈদ করে আসছি।

যদিও বহু বছর ধরে এভাবেই ঈদ উদযাপন করে আসছেন এ এলাকার মানুষ গুলো, তার পরও দেশের প্রচলিত নিয়মের বাহিরে একদিন আগে ঈদ পালন করায় কিছুটা মিশ্র পতিক্রিয়াও দেখা দিয়েছে এলাকায়। তাই ঈদ উদযাপনে যাতে  কোন প্রকার অপ্রীতিকর ঘটনা  না ঘটে এজন্য পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

প্রচলিত নিয়মের একদিন আগেই ঈদ পালন

প্রকাশের সময়: ১২:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫