শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারজিস আলমের গাইবান্ধা সফর কে কেন্দ্র করে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৯:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ১৩০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : দুর্নীতিবাজ স্বার্থান্বেষীদের রক্ষা নয় বিচারের আওতায় আনতে হবে জুলাই চেতনা বিক্রিকারী কতিপয় বৈষম্য বিরোধীদের, এই শ্লোগানে খোলস পরিবর্তন কারি ফরহাদ হোসেন ফিরোজ এবং শরিফুল ইসলাম আকাশের মামলা বানিজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায়।

গাইবান্ধার সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণের আয়োজনে আজ সকালে শহরের ১ নং ট্রাফিক মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন গত দুদিন ধরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগের ফরহাদ নামের এক নেতা বর্তমানে খোলস পাল্টিয়ে বৈষম্য বিরোধি এক অংশের নেতা শরিফুল ইসলাম আকাশের নেতৃত্বে জেলার বিভিন্ন ব্যবসায়ির নিকট থেকে চাঁদা আদায় সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে।

সেই সাথে গত কয়েকদিন আগে জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলিয় মুখ্য সংগঠক সারজিস আলমের গাইবান্ধা সফরকে কেন্দ্র করে প্রোগ্রাম সফল করার কথা বলে জেলার বিভিন্ন ব্যবসায়ির নিকট থেকে এই ফরহাদ এবং আকাশ গং মোটা অংকের টাকা চাঁদা দাবি করে।

সেই চাঁদা আদায়ের ভিডিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে নড়ে চরে বসে সংগঠনের নেতা কর্মিরা এবং উক্ত চাদাবাজ ফরহাদ এবং আকাশের সাথে জড়িত সকল কে আইনের আওতায় আনা সহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

এ ছারাও ৫ আগষ্টের পর জেলা সদরে যে সব মামলা হয় সেই মামলার সর্বশেষ মামলায় জেলা আওয়ামিলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিদের মামলা থেকে নাম বাদ দেয়ার কথা বলেও মোটা অংকের টাকা লেনদেন হয়, সে ভিডিওটিও ভাইরাল হয়।

এ সময় বক্তব্য রাখেন, কাফি ইসলাম, আবু জাফর গিফারি, সাব্বির, নাহিদ আহমেদ সহ অন্যন্নরা।

জনপ্রিয়

মধ্যরাতে আকস্মিক মিছিল করায় গোবিন্দগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা লাবিব গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

error: Content is protected !!

সারজিস আলমের গাইবান্ধা সফর কে কেন্দ্র করে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময়: ০৯:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫