শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানে নিহত সুজন মিয়ার বাড়ি পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

বিশেষ প্রতিনিধি : রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোঃ শহিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে খোলাহাটী ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

বিভাগীয় কমিশনার খোলাহাটী ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প,  রাস্তা নির্মাণ, সেচ ব্যবস্থার উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখার পাশাপাশি  স্থানীয় জনগণের সাথেও মতবিনিময় করেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার আহ্বান জানান।

ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে  ২০২৪ এর  জুলাই অভ্যুত্থানে নিহত  সুজন মিয়ার বাড়ি পরিদর্শন করেন এবং তাঁর কবর জিয়ারত করেন।

পরিদর্শন কালে বিভাগীয় কমিশনার বলেন, “দেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের স্মৃতি রক্ষা করা এবং উত্তরসূরিদের পাশে থাকা আমাদের দায়িত্ব।”

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক  জনাব চৌধুরী মোয়াজ্জম আহমদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহমুদ আল হাসান, খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মাসুম হক্কানী সহ পরিষদের অন্যান্ন সদস্যরা।

জনপ্রিয়

মধ্যরাতে আকস্মিক মিছিল করায় গোবিন্দগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা লাবিব গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

error: Content is protected !!

জুলাই অভ্যুত্থানে নিহত সুজন মিয়ার বাড়ি পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

প্রকাশের সময়: ০৪:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫