মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাসব্যাপী ইফতার মাহফিলের সমাপ্তি: শেষ দিনে উপস্থিত ছিলেন সাংসদ আব্দুল করিম ​

​পবিত্র রমজান মাসজুড়ে আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকা মাসব্যাপী ইফতার আয়োজনের পর্দা নামলো আজ। গাইবান্ধার বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে টানা অষ্টম বছরের ন্যায় ১লা রমজান থেকে শুরু করে ৩৭শে রমজান পর্যন্ত প্রতিদিন ৫ শতাধিক রোজাদারকে ইফতার করানোর এই মহতি উদ্যোগের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম।

​পবিত্র রমজানের প্রতিটি দিন অত্যন্ত সুশৃঙ্খলভাবে শহরের অসহায়, শ্রমজীবী ও সাধারণ রোজাদারদের জন্য এই ইফতারের ব্যবস্থা করা হয়।

নির্বাহী প্রধান আব্দুস সালাম জানান, প্রতিদিন প্রতিদিন গড়ে ৫ শতাধিক মানুষের জন্য মানসম্মত ইফতার নিশ্চিত করা ছিল তাদের মূল লক্ষ্য এবং এই ধারাবাহিকতা যেন বজায় থাকে সেই লক্ষে সকলের কাছে দোয়া চান।

​সমাপনী দিনে উপস্থিত হয়ে সংসদ সদস্য আব্দুল করিম এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ​”পবিত্র রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। পুরো মাস জুড়ে কয়েকশ মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। এমন মানবিক কাজে বিত্তবানদের আরও এগিয়ে আসা উচিত।”

​অনুষ্ঠানে সাংসদ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সবাই মিলে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন এবং দোয়া মাহফিলে অংশ নেন।

​ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাসব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তিতে আয়োজকরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

গাইবান্ধা পাউবোতে ‘দুর্নীতি চক্রের’ সিন্ডিকেট, ভাঙছে বাঁধ ছড়াচ্ছে ক্ষোভ

error: Content is protected !!

মাসব্যাপী ইফতার মাহফিলের সমাপ্তি: শেষ দিনে উপস্থিত ছিলেন সাংসদ আব্দুল করিম ​

প্রকাশের সময়: ০৬:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬