সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উঠানে খেলছিল দুই বছরের মাহাদী, ক্ষণিকের অসতর্কতায় পুকুর কেড়ে নিল প্রাণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৯:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই বছর বয়সী ফুটফুটে শিশু মাহাদী। পরিবারের সবাই কাজে ব্যস্ত, ভাবতেই পারেননি চোখের পলকে কী ঘটতে চলেছে। সকলের অলক্ষ্যে উঠান পেরিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে নিভে গেল ছোট্ট শিশুটির জীবনপ্রদীপ।

​আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। নিহত মাহাদী ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উঠানে খেলতে খেলতে সবার অজান্তে পাশের পুকুরের পানিতে তলিয়ে যায় মাহাদী। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে নিথর দেহ উদ্ধার করেন স্বজনরা। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় শিশুটি। ফুটফুটে সন্তানকে হারিয়ে পরিবারজুড়ে চলছে শোকের মাতম।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী শোক প্রকাশ করে জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বর্ষা বা স্বাভাবিক সময়েও জলাশয়ের কাছাকাছি থাকা বসতবাড়ির ছোট শিশুদের প্রতি অভিভাবকদের সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর বিকল্প নেই। সামান্য অসাবধানতাই এমন চিরস্থায়ী শোক ডেকে আনে।

জনপ্রিয়

সাদুল্যাপুরে নারী প্রধান সহকারীকে হত্যাচেষ্টার অভিযোগ মেকানিকের বিরুদ্ধে, ফুঁসে উঠেছেন সহকর্মীরা

error: Content is protected !!

উঠানে খেলছিল দুই বছরের মাহাদী, ক্ষণিকের অসতর্কতায় পুকুর কেড়ে নিল প্রাণ

প্রকাশের সময়: ০৯:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬