বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজাসহ নারী মাদক কারবারি আটক, পলাতক ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ লাবনী আক্তার নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে তার এক সহযোগী কৌশলে পালিয়ে গেছে।

​আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ থানা মোড় সংলগ্ন মায়ামণি চারমাথা এলাকায় এই অভিযান চালানো হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল মায়ামণি চারমাথা এলাকায় মাদকবিরোধী তল্লাশি অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে লাবনী আক্তারকে আটক করে তল্লাশি চালালে তার হেফাজত থেকে অবৈধ দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা মোঃ আপেল মাহমুদ (৪২) দৌড়ে পালিয়ে যায়।

​আটককৃত লাবনী আক্তার বগুড়া জেলার শেরপুর থানাধীন মহিপুর গ্রামের আবুল কালামের মেয়ে ও সোহেল রানার স্ত্রী। অন্যদিকে পলাতক আপেল মাহমুদ কুড়িগ্রাম জেলার ফুলমতি গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

​গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, আটক নারী ও তার পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের এ জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

জনপ্রিয়

গাঁজাসহ নারী মাদক কারবারি আটক, পলাতক ১

error: Content is protected !!

গাঁজাসহ নারী মাদক কারবারি আটক, পলাতক ১

প্রকাশের সময়: ০৬:৪৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬