রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যের পথে অবিচল থেকে সম্মাননায় ভূষিত সাংবাদিক পাপুল সরকার

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতার অনন্য স্বীকৃতি পেলেন একাত্তর টেলিভিশনের গাইবান্ধার পলাশবাড়ী প্রতিনিধি পাপুল সরকার। সৎ ও সাহসী সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবায় বিশেষ অবদান রাখায় তাঁকে এই বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

​শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলার ছোট ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। ছোট ভগবানপুর (খন্দকার পাড়া) ‘হিলফুল ফুজুল ফাউন্ডেশন’-এর উদ্যোগে ৫ম হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সাংবাদিক পাপুল সরকার ছাড়াও সমাজের নানা স্তরে ইতিবাচক ভূমিকা রাখা মোট ৪৫টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। উল্লেখ্য, পাপুল সরকার একাত্তর টেলিভিশনের পলাশবাড়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও নিষ্ঠার সাথে পালন করে আসছেন।

​আয়োজনের মূল পর্বে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ১৫ জন ক্ষুদে হাফেজ হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজের নীরব কারিগর ও গুণীজনদের কাজের স্বীকৃতি দিয়ে নতুন প্রজন্মকে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

জনপ্রিয়

ফিল্মি কায়দায় ওষুধের দোকানে হামলা, কর্মচারীকে পিটিয়ে জখম ও শ্বাসরোধে হত্যার চেষ্টা!

error: Content is protected !!

সত্যের পথে অবিচল থেকে সম্মাননায় ভূষিত সাংবাদিক পাপুল সরকার

প্রকাশের সময়: ০৫:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬