শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরে জুতার ভিতরে মিলল ১২৮ পিস ইয়াবা

ডেক্স নিউজঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইয়াবাসহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তার জুতার ভেতর থেকে স্কচটেপে মোড়ানো ১২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে বিমানবন্দরে ওই যুবককে আটক করে পুলিশের বিশেষ শাখা (এসবি)। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। জাহাঙ্গীরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বিমানবন্দর জোনের এসবি সূত্রে জানা গেছে, ওই যাত্রীর কাছে ইয়াবা রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে বহির্গমন বোর্ডিং কাউন্টারের সামনে থেকে তাকে আটক করে সিটিএসবি বিমানবন্দর জোন। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের মধ্যে জুতার ভেতর (গোড়ালির অংশে) বিশেষ কায়দায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি ইয়াবার প্যাকেট পাওয়া যায়। এর ভেতর থেকে মোট ১২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে এসবি সূত্র

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

বিমানবন্দরে জুতার ভিতরে মিলল ১২৮ পিস ইয়াবা

প্রকাশের সময়: ০১:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯