বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাছ লাগিয়ে শাশুড়ির জন্মদিন পালন করলেন চাওলা

গণ উত্তরণ ডেস্ক : শাশুড়ির জন্মদিন পালন করতে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা জুহি চাওলা। তার শাশুড়ি সুনয়নার জন্মদিন উপলক্ষে ১ হাজার চারাগাছ লাগিয়েছেন নায়িকা।

সম্প্রতি জুহি চাওলা তার শাশুড়ির একটি ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করে লিখেছেন, ‌‌‌‌‌‘আমার শাশুড়ি মায়ের জন্মদিনে ১০০০ চারাগাছ লাগালাম। ঈশ্বরের কৃপা কামনা করি। যখনই আমার মনে হয়েছে আমার পৃথিবী ফুরিয়ে আসছে, তখনই আমার পাশে সবসময় থাকতেন তিনি।’

জুহির এমন উদ্যোগে চমকে গেছেন তার ভক্তরা। গাছ লাগিয়েও যে জন্মদিন পালন করা যেতে পারে এই চিন্তা সহজে কারও মাথায় আসার কথা নয়।

১৯৯৫ সালের অভিনেত্রী জুহি চাওলা ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন। জুহি চাওলা এবং জয় মেহতার দুই সন্তান। জাহ্নবি মেহতা এবং অর্জুন মেহতা। ১৯৮৬ সালে ‘সলত্নত’ চলচ্চিত্র দিয়ে বলিউডে জুহির অভিষেক হয়। তারপরে একের পর এক সিনেমায় অভিনয় করে সবার মন জয় করে নেন। ১৯৮৪ সালে জুহি চাওলা মিস ইন্ডিয়া হয়েছিলেন।

গণ উত্তরণ/এফএএস

জনপ্রিয়

তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি এসি-আসবাবপত্র গায়েব: তদন্তে প্রশাসন

error: Content is protected !!

গাছ লাগিয়ে শাশুড়ির জন্মদিন পালন করলেন চাওলা

প্রকাশের সময়: ০৯:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯