বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুরের তাড়ায় ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কুকুরের তাড়া খেয়ে আবদুল ওহাব (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আবদুল ওহাব ওই এলাকার সফর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল  শুক্রবার সকাল ৮টার দিকে ছোট ফাউসার আবদুল ওহাব বাড়ি থেকে পাশের এক ব্যক্তির কাছে ব্যবসায়িক কাজে যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে কয়েকটি কুকুর তাকে তাড়া করে।

এক পর্যায়ে তিনি ওই স্থানেই অজ্ঞান হয়ে পড়ে যান। পরে আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভুইয়া বলেন, কুকুরের ভয়ে ওহার অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

জনপ্রিয়

গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন গ্রেফতার

error: Content is protected !!

কুকুরের তাড়ায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশের সময়: ০৯:৪৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯