মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী রহমতকে আটক করেছে পুলিশ

হিলি প্রতিনিধিঃ-হিলিতে আদিবাসী পল্লীতে তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশের পর থানায় মামলা দায়েরে ১৮ ঘন্টা পর মামলার প্রধান আসামী রহমতকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

তাকে আটক করায় খুশি হলেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় আদিবাসীরা।

গতকাল সোমবার রাতে উপজেলার রাজধানী মোডে মুরগী খামার থেকে তাকে আটক করে পুলিশ।

হাকিমপুর-ঘোড়াঘাট সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম জানান, গত রবিবারে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেনের  নির্দেশনায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে ১৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামী রহমতকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

স্থানীয়রা জানান,রহমত অনেক দিন থেকে এই মহল্লায় বিভিন্নভাবে অপকর্ম করে আসছে। অনেকবার গ্রাম শালিস হলেও সেই ভালো হয়নি। তারা আরো জানান,যেহেতু পুলিশ তাকে আটক করেছে তাদের কাছে দাবি তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

জনপ্রিয়

তালাক দিয়েও শেষ রক্ষা হয়নি, সাবেক স্ত্রীকে ধর্ষণের দায়ে সাবেক স্বামী গ্রেফতার!

error: Content is protected !!

ধর্ষণ চেষ্টা মামলার আসামী রহমতকে আটক করেছে পুলিশ

প্রকাশের সময়: ০৪:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০