শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত: সভাপতি ডা. সাজু ও সম্পাদক বিপ্লব

​​গাইবান্ধা শহরের হোটেল আর-রহমান কমিউনিটি সেন্টারে আজ শনিবার (০৯ মে ২০২৬) বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (BPCDA), জেলা শাখা গাইবান্ধার দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২৬ অত্যন্ত গুরুত্বের সাথে অনুষ্ঠিত হয়েছে।

​শহরের শনি মন্দির রোডস্থ আর রহমান কমিউনিটি সেন্টারে সকলে শুরু হওয়া এই সভায় ক্লিনিক এন্ড ডাযাগনস্টিক এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন বিপ্লবের সঞ্চালনায় এবং অনুষ্ঠানে সংগঠনের বিগত সময়ের আয় ব্যায়ের হিসেব প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি ডাঃ শহীদুজ্জামান হারুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মামুনুর রহমান।

​সভায় বক্তারা বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কড়া আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ​ মোঃ সামসুর রহমান কোয়েল, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক, রংপুর বিভাগীয় কমিটি। ​মোঃ আব্দুল আউয়াল রাজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক, রাজশাহী বিভাগীয় কমিটি, যুগ্ন সাধারন সম্পাদক রাসেল কবির সহ অন্যান্ন নেতৃবৃন্দ।বক্তারা বলেন, গাইবান্ধার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান নিশ্চিত করতে এবং এই খাতের ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ রক্ষায় এসোসিয়েশনকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

সরকারি নিয়মনীতি মেনে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয় এই সভায়। সাধারণ সভায় জেলার বিভিন্ন উপজেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা অংশগ্রহণ করেন এবং আগামী দুই বছরের জন্য সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দিতায়  ঐশী ক্লিনিকের সত্বাধিকারী সাখাওয়াত হোসেন বিপ্লব  সাধারন সম্পাদক নির্বাচিত  হলেও  সভাপতি পদে দুজন প্রার্থী থাকায় উপস্থিত মালিক ভোটার গনের গোপন ভোটে মা ও শিশু হাসপাতালের স্বত্বাধিকারি ডা: আখম আসাদুজ্জামান সাজু কে সভাপতি  নির্বাচিত করে।

এই কমিটি আগামিতে পুর্ণাঙ্গ কমিটি গঠন সহ সংগঠন কে দুর্বার গতিতে এগিয়ে নিবে এমনটিই প্রত্যাশা সুধি সমাজের।

জনপ্রিয়

error: Content is protected !!

প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত: সভাপতি ডা. সাজু ও সম্পাদক বিপ্লব

প্রকাশের সময়: ০৫:২২:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬