রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নাম ভাঙিয়ে চলছেন‘চেয়ারম্যান প্রার্থী’ গোলাম আযম: পরিবার আওয়ামী লীগে, ভাইয়ের বিরুদ্ধে মাদকের অভিযোগ

​গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নে বিএনপির শীর্ষ নেতাদের ছবি ও নাম ভাঙিয়ে নিজেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে তুলে ধরার অভিযোগ উঠেছে গোলাম আযম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। যিনি কিনা কামারজানি গোহাট এলাকার গোলাম মওলার সন্তান।

তিনি নিজেকে মাঠপর্যায়ে বিএনপির একনিষ্ঠ কর্মী ও সমাজসেবক দাবি করে ব্যানার-ফেস্টুন লাগালেও স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এ নিয়ে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম আযম নিজেকে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালালেও তার পুরো পরিবার রাজনৈতিকভাবে ‘খাস খতিয়ানে’ আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। হঠাৎ করে তার এই ‘বিএনপি প্রীতি’ এবং দলের নেতাদের ছবি ব্যবহার করে প্রচারণা চালানোকে স্থানীয় সচেতন মহল একটি রাজনৈতিক চাল এবং সুযোগসন্ধানী আচরণ হিসেবে দেখছেন।

​শুধু রাজনৈতিক ভোলবদলই নয়, গোলাম আযমের পরিবারের বিরুদ্ধে রয়েছে আরও গুরুতর সামাজিক অপরাধের অভিযোগ। এলাকাবাসী জানান, গোলাম আযমের ভাই আবুল কালাম কামারজানী বাজার এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের নেটওয়ার্ক গড়ে তুলে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার পেছনে তার নাম বারবার উঠে এসেছে। বর্তমানেও কামারজানী বাজার এলাকায় তার মাদক ব্যবসার আধিপত্য নিয়ে স্থানীয়দের মনে চরম ক্ষোভ বিরাজ করছে।

​এ বিষয়ে কামারজানী ইউনিয়নের সাধারণ মানুষ ও তৃণমূলের রাজনৈতিক নেতাকর্মীদের দাবি, যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে নিজেদের ফায়দা লুটতে চায় এবং যাদের পরিবার মাদক ব্যবসার মতো সামাজিক ব্যাধির সাথে জড়িত, তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা উচিত।

এ বিষয়ে অভিযুক্ত গোলাম আযমের ব্যবহৃত ০১৭৪০৯২২…..৬৩নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বেশ দাপটের সাথেই জানান আগে যা করার করেছি এখন আমি বিএনপির সদস্য।

অন্যদিকে গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবুর সাথে কথা বললে তিনি স্পষ্ট জানান, কেউ নিজে থেকে কথা বললে আমাদের করার কিছু নেই। তিনি আরো জানান মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান এমন কোন নির্দেশনা দেন নি যে আমরা প্রার্থী ঘোষনা করব।

​এলাকাবাসী ও স্থানীয় বিএনপির একাংশের মতে, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করে এমন বিতর্কিত ও সুযোগ সন্ধানীদের স্থান দিলে ভবিষ্যতে দলের বড় ধরনের ক্ষতি হতে পারে।

একই সাথে কামারজানী বাজারে গোলাম আযমের ভাই চিহ্নিত মাদক সম্রাট আবুল কালামের মাদক সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

জনপ্রিয়

error: Content is protected !!

বিএনপির নাম ভাঙিয়ে চলছেন‘চেয়ারম্যান প্রার্থী’ গোলাম আযম: পরিবার আওয়ামী লীগে, ভাইয়ের বিরুদ্ধে মাদকের অভিযোগ

প্রকাশের সময়: ০১:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬