রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়িতে ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীর জরিমানা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ ব্যবসায়ীর ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, শনিবার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন ও ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলীর নেতৃত্বে একটি টীম ফুলছড়ি হাটে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২জন ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান দোলনের আদালতে হাজির করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারা মোতাবেক ফারুক মিয়াকে (১৯) ৩৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড ও ছইর উদ্দিনকে (৩১) ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করে। উভয়েই জরিমানার টাকা তাৎক্ষণিক জমা প্রদান করলে তাদেরকে মুক্ত করে দেয়া হয়।

জনপ্রিয়

নেতার আড়ালে প্রতারক? গণঅধিকার পরিষদের জেলা সম্পাদক সামিউলের খপ্পরে পড়ে সর্বস্বান্ত প্রবাস প্রত্যাশী!

error: Content is protected !!

ফুলছড়িতে ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের সময়: ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০