শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাদেক বাচ্চু শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • ৮৭৫ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ : বাংলা চলচ্চিত্রের অন্যতম খল অভিনেতা সাদেক বাচ্চু গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। গত রোববার রাত ১১টার দিকে শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। জানা গেছে, গত রবিবার সন্ধ্যা থেকেই অস্বস্তি লাগছিল তার। পরে শ্বাসকষ্ট বাড়তে থাকে। পরে রাতে সাড়ে ১১টায় হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেনের সাহায্য শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে। আজ মঙ্গলবার সাদেক বাচ্চুর করোনা টেস্ট করার কথা রয়েছে। দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর দোওয়া চেয়েছে সাদেক বাচ্চুর পরিবার।

সাদেক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদেক। ১৯৬৩ সালে খেলাঘরের মাধ্যমে রেডিওতে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু। একই সঙ্গে মঞ্চেও বিচরণ করেন। প্রথম থিয়েটার ‘গণনাট্য পরিষদ।’ ১৯৭২-৭৩ সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যখন এদেশের সাংস্কৃতিক বলয় নতুনভাবে তৈরি হচ্ছিল, তখন যোগ দেন গ্রুপ থিয়েটারের সাথে। দীর্ঘ পথ পেরিয়ে ১৯৭৪ সালে প্রথম টেলিভিশন নাটকে অভিষিক্ত হন।

জনপ্রিয়

অবৈধ বালু ব্যবসায়ীর নগ্ন মিথ্যাচার! জরিমানা দিয়ে এসি ল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ

error: Content is protected !!

সাদেক বাচ্চু শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি

প্রকাশের সময়: ০১:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০