রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় জমিতে মরিচের চারা রোপণের সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বজ্রপাতে নিহতরা হলেন— বগুড়ার শাজাহানপুরের আগড়া পাঁচবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও একই গ্রামের খোকা মিয়ার ছেলে রাকিবুল ইসলাম (২৭)।

পুলিশ ও স্বজনরা জানান, শনিবার বিকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছিল। শহিদুল ইসলাম ও রাকিবুল ইসলাম বাড়ির কাছে জমিতে অন্য শ্রমিকদের সঙ্গে মরিচের চারা রোপণ করছিলেন।

সন্ধ্যার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কৃষি শ্রমিক শহিদুল ইসলাম ও রাকিবুল ইসলাম মারা যান। শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নান্নু খান জানান, কোনো অভিযোগ না থাকায় বজ্রপাতে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

স্বঘোষিত বিএনপি নেতা মিলনের তাণ্ডবে অতিষ্ঠ ফজলুপুর: ভূমি দখল, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বেপরোয়া দুই ভাই

error: Content is protected !!

বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

প্রকাশের সময়: ০২:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১