বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ পরিদর্শক কর্তৃক নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন মানবাধিকার কমিশন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ২৬৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি :  লালমনিরহাটে সেই নির্যাতিত শিশুর পাশে দাঁড়িয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

রোববার (৫ সেপ্টেম্বর) ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি, লালমনিরহাট পুলিশ সুপার ও লালমনিরহাট জেলার কমিশনের সংশ্লিষ্ট প্যানেল আইনজীবী শরিফুল ইসলাম রাজুর কাছে পাঠানো হয়েছে।

নির্যাতিত শিশুটিকে নিয়ে বেশ কয়েকটি অনলাইন, পত্রিকা ও টেলিভিশনে স্বচিত্র সংবাদ প্রকাশিত হলে নজরে আসে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের।

শিশু গৃহকর্মী নির্যাতনের সংবাদ জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। ভুক্তভোগীর আইনের আশ্রয় লাভের অধিকার সাংবিধানিক অধিকার এবং শিশুর প্রতি এমন নিষ্ঠুুর নির্যাতনের অভিযোগ কোনো ভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়।

এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।

এ অবস্থায় অভিযোগের বিষয়ে দ্রুত মামলা করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করে গৃহীত ব্যবস্থা আগামী ১০ অক্টোবরের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনকে অবহিত করতে পুলিশ সুপারকে বলা হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশন লালমনিরহাট জেলার প্যানেল আইনজীবী শরিফুল ইসলাম রাজু জানান, মানবাধিকার কমিশনের ওই চিঠি পেয়ে তিনি ভুক্তভোগীর বাড়িতে যান এবং ওই পরিবারের সাথে কথা বলেছেন।

প্রসঙ্গত, পুলিশ পরিদর্শক আজহার আলী সুমন ও তার স্ত্রী ডেইজি বেগমের অমানুষিক নির্যাতনের শিকার হয়ে সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন নিয়ে গত ২৯ আগস্ট লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছিল শিশু হাসিনা। ঢাকায় পুলিশ পরিদর্শক আজহার আলী সুমনের বাসায় গৃহপরিচারিকার কাজ করতে গিয়ে শিশু হাসিনা নির্যাতনের শিকার হয়।

নির্যাতিত ওই শিশু লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের শিবরাম বলাইরহাট এলাকার হাছেন আলীর কন্যা বলে জানা গেছে।

এ ঘটনায় থানায় মামলা নেয়নি বলেও ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন।

জনপ্রিয়

​বিকাশ এজেন্টের টাকা-বাইক লুট: উদ্ধার আকুতির মাঝে চাদাবাজি চক্র, সুন্দরগঞ্জ থানার নিষ্ক্রিয়তায় চরম ক্ষোভ

error: Content is protected !!

পুলিশ পরিদর্শক কর্তৃক নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন মানবাধিকার কমিশন

প্রকাশের সময়: ১০:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১