শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নূরুল হুদা ঢাকায় আটক

বিশেষ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতকর্মীদের বিক্ষোভের মুখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ড. ইবনে আজিজ মো. নূরুল হুদাকে আটক করা হয়েছে।

আজ শনিবার (৩১ মে) সকালে ঢাকার মিরপুর-১ এর চিড়িয়াখানা রোডের একটি বাসা থেকে তাকে আটক করে শাহ আলী থানা পুলিশ।

এদিকে বিক্ষোভকারীদের দাবি, ভবনটিতে রংপুরে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাসিমা জামান ববি এবং তার স্বামী জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সিরাজুল ইসলাম অবস্থান করছিলেন। এমন তথ্যে গত রাত থেকে বাসাটি ঘিরে ফেলেন আন্দোলনকারীরা।

তবে পুলিশের গাফিলতিতে তারা পালিয়ে গেলেও ভবন থেকে আইনজীবী ড. ইবনে আজিজ মো. নূরুল হুদাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জনপ্রিয়

অবৈধ বালু ব্যবসায়ীর নগ্ন মিথ্যাচার! জরিমানা দিয়ে এসি ল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ

error: Content is protected !!

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নূরুল হুদা ঢাকায় আটক

প্রকাশের সময়: ০২:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫