শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের অবৈধ খোলা তারে জড়িয়ে দিনমজুরের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:২৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎ চালিত সেচযন্ত্রের ঝুলন্ত টানা লাইনে মো, আরিফুল ইসলাম (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

গেল শুক্রবার বিকেল উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মনিরাম গ্রামে এমর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহত মো. আরিফুল ইসলাম ওই গ্রামের মো. আবদুর রশিদ মিয়ার ছেলে।

সরেজমিনে গিয়ে জানা যায়, নিহতের বাড়ির পূর্ব পাশে আজাহার হাজীর বিদ্যুৎ চালিত সেচযন্ত্র এবং পশ্চিম পাশে তার বসতবাড়ি বাড়ি। সেচযন্ত্র থেকে টানা লাইনে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন তিনি তার বসতবাড়িতে। দূরত্ব হবে প্রায় ৭ থেকে ৮’শ গজ। আর এ পুরো জায়গা জুড়ে কারেন্টর তার ছিলো ঝুলে। বিষয়টি বিপদজনক। সে কারণে আজাহার হাজী এবং বিদ্যুৎ কর্তৃপক্ষকে একাধিক বার বলেও কোনো কাজ হয়নি। তবে আরিফুল ইসলাম ওই তারে জড়িয়ে মারা যাওয়ার পরপর আজাহার হাজী তার ছেলেসহ দ্রুত বিদ্যুতের তার সরিয়ে নেন বলেও জানান স্থানীয়রা।

নিহতের বাবা মো. আবদুর রশিদ মিয়া জানান, কারেন্টর এই তার ঝুলিয়ে আছে অনেকদিন থাকি। হাজী সাহেবকে বারবার বলেছি সরাতে। মিটার রিডিং লিখতে আসা লোককেও বলেছি বহুবার। কেউ আমাদের কথা শুনেনি। যদি তারা শুনতো তাহলে আজ এ সর্বনাশ হতো না আমাদের। আমরা এ বিচার চাই। বলেই হাউমাউ করে কেঁদে উঠেন তিনি।’

রংপুর পল্লী বিদ্যুৎ সীমিত-১ সুন্দরগঞ্জ ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান মিজান বলেন, ‘টানা লাইন অবৈধ। আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’

অভিযুক্ত আলহাজ্ব মো. আজাহারুল ইসলামের সাথে কথা বলতে গেলে তিনি কোনো বক্তব্য না দিয়ে দ্রত বাড়িতে ঢুকে যান। সে কারণে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কথা হয় থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল হাকিম আজাদ গণ উত্তরণ কে জানান লাশ ময়না তদন্ত করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

জনপ্রিয়

অবৈধ বালু ব্যবসায়ীর নগ্ন মিথ্যাচার! জরিমানা দিয়ে এসি ল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ

error: Content is protected !!

বিদ্যুতের অবৈধ খোলা তারে জড়িয়ে দিনমজুরের মৃত্যু

প্রকাশের সময়: ১২:২৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫