মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিংড়িতে ওজন বাড়ানোর মরণফাঁদ: গোবিন্দগঞ্জে সিলিকা জেল মেশানো মাছসহ আটক ২ ব্যবসায়ী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

​মাছের ওজন বাড়াতে ক্ষতিকর রাসায়নিক ‘সিলিকা জেল’ পুশ করে বিক্রি করার দায়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মাছ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ৮ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর মাছ বাজারে অভিযান চালিয়ে এই জালিয়াতি হাতেনাতে ধরা হয়।

​সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে মাছের ভেতর কৃত্রিম জেলি ঢোকানোর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। অধিক মুনাফার লোভে ভোক্তাদের জীবন ঝুঁকিতে ফেলার এই অপরাধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান। তিনি ভোক্তা ও স্বাস্থ্য সুরক্ষা আইনে অভিযুক্ত দুই ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন।

​অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু চক্র সাধারণ ক্রেতাদের ঠকিয়ে অতিরিক্ত ওজনের জন্য চিংড়ির শরীরে ক্ষতিকর জেলি ঢুকিয়ে বিক্রি করে আসছিল, যা মানবদেহের জন্য মারাত্মক বিষাক্ত। এ সময় বাজার থেকে জব্দ করা সব জেলিমিশ্রিত চিংড়ি জনসমক্ষে বিনষ্ট করা হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনস্বাস্থ্যের ক্ষতি করে খাবারের নামে বিষ বিক্রির কোনো সুযোগ নেই। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অসাধু চক্রের বিরুদ্ধে এই অভিযান নিয়মিত চলবে।”

জনপ্রিয়

দলের আগে দেশ’ লিখে ভোট চাওয়ায় ক্ষমা প্রার্থনা: বহিষ্কৃত ছাত্রদল নেতা

error: Content is protected !!

চিংড়িতে ওজন বাড়ানোর মরণফাঁদ: গোবিন্দগঞ্জে সিলিকা জেল মেশানো মাছসহ আটক ২ ব্যবসায়ী

প্রকাশের সময়: ০৬:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬