বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বালতির পানিতে পড়ে প্রাণ গেল দু বছরের শিশুর

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে পড়ে সালাম ফারসি নামের দু বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার  দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সালাম ফারসি ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির উঠানে ধান সিদ্ধ করার জন্য রাখা পানি ভর্তি একটি বালতি ছিল। এর পাশে খেলছিল সালাম ফারসি। খেলার এক পর্যায়ে হঠাৎ করে সে বালতির পানিতে উপর হয়ে পড়ে যায়।। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ি থানার অফিসার ইনর্চাজ জুলফিকার আলী ভুট্টু বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের দুঃসাহস! ৪ বিএনপি নেতাসহ আটক ৬ জনই কারাগারে

error: Content is protected !!

বালতির পানিতে পড়ে প্রাণ গেল দু বছরের শিশুর

প্রকাশের সময়: ০২:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫