শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় আপন ভাইয়ের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দল নেতা

​মাদক ব্যবসার  প্রতিবাদ করায় গাইবান্ধায় তারেকুজ্জামান তারেক নামের এক বিএনপি নেতার ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে।

হামলাকারী আর কেউ নয়, তার আপন ছোট ভাই এবং চিহ্নিত মাদক কারবারি আরিফ।

ধারালো বার্মিজ চাকুর আঘাতে গুরুতর আহত ওই নেতা বর্তমানে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ উঠেছে, শহরের একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রকাশ্যে মাদক ব্যবসা চললেও এবং হামলার পর একাধিকবার জানানোর পরও পুলিশ রহস্যজনক নীরবতা পালন করছে।

​ভুক্তভোগী তারেকুজ্জামান তারেক গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

​জানা গেছে, গতকাল রাত ৯টার কিছু পরে শহরের পলাশপাড়া এলাকায় নিজ বাসার গেটের সামনে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। হাসপাতাল শয্যায় যন্ত্রণাকাতর তারেক সাংবাদিকদের জানান, তার ছোট ভাই আরিফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পারিবারিক ও স্থানীয়ভাবে তাকে বারবার সতর্ক করা হলেও সে বেপরোয়া ছিল। তার এই অবৈধ ব্যবসায় প্রধান সহযোগী হিসেবে রয়েছে ‘স্বজন’ নামের আরেক মাদক কারবারি।

​ঘটনার সময় পলাশপাড়ার নিজ বাসার গেটে আরিফ ও স্বজনকে প্রকাশ্যে মাদক লেনদেন করতে দেখেন তারেক। বিষয়টি দৃষ্টিকটু হওয়ায় এবং নিজের বাড়ির সামনে এমন অবৈধ কাজ চলতে দেখে তিনি তাৎক্ষণিক এর কড়া প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে আপন বড় ভাইয়ের ওপর চড়াও হয় আরিফ। হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা ভয়ংকর বার্মিজ চাকু দিয়ে তারেকের ডান পাশের গলায় সজোরে আঘাত করে। এ সময় তারেকের আর্তচিৎকারে আশপাশের মানুষ ও পরিবারের সদস্যরা ছুটে এলে আরিফ ও স্বজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

​শহরের পলাশপাড়া এলাকাটি যেন এখন মাদক কারবারিদের নিরাপদ জোনে পরিণত হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, পলাশপাড়া প্রাইমারি স্কুলের মাঠ থেকে শুরু করে তারেকের বাড়ির গলি হয়ে গাইবান্ধা ক্লিনিক পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে চলছে মাদকের রমরমা আসর।

​তারেকুজ্জামান অভিযোগ করে বলেন, “হামলার এই ভয়াবহ ঘটনার পর সদর থানা পুলিশ কে একাধিকবার অবগত করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখন পর্যন্ত প্রশাসন দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থাই গ্রহণ করেনি।

​নিজ জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় থাকা এই নেতা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। পাশাপাশি আপন ভাই হলেও অপরাধী আরিফ ও তার সহযোগী স্বজনকে দ্রুত গ্রেপ্তার, ওই এলাকার মাদক ব্যবসা চিরতরে উৎপাটন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। প্রশাসনের এমন নির্লিপ্ততা নিয়ে স্থানীয় জনমনেও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয়

error: Content is protected !!

গাইবান্ধায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় আপন ভাইয়ের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দল নেতা

প্রকাশের সময়: ০৬:০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬